প্রকাশিত: ১৮/০৬/২০১৬ ৯:২১ পিএম

ঢাকা: গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট থাকার পরও ফাহিম কীভাবে গুলিতে নিহত হলো এমন প্রশ্নের সঠিক কোনো জবাব দিতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মাদারীপুরে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে হত্যা চেষ্টায় হাতেনাতে আটক গোলাম ফায়জুল্লাহ ফাহিমের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার ঘটনার বিষয়ে সঠিক কোন তথ্য নেই বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ফাহিমের ক্ষেত্রে সঠিক কি হয়েছে, সেটি আমি এখন বলতে পারবো না। আমাকে জেনে বলতে হবে।

শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবনে এক প্রশ্নের জবাবে তিনি এমনটাই জানিয়েছেন। এর আগে বাংলাদেশ আইন সমিতির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

গায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকার পরও কীভাবে ফাহিম গুলিবিদ্ধ হয়েছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমনও হতে পারে তার সঙ্গী সাথীরা তাকে গুলি করেছে, যাতে কারো নাম না বলতে পারে। ।

এ সময় সাঁড়াশি অভিযানের সফলতার কথা উল্লেখ করে আসাদুজ্জামান কামাল বলেন, অবশ্যই সাঁড়াশি অভিযান সফল হয়েছে। কোর্টের বিভিন্ন মামলায় যেসব আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, নির্বাচনের কারণে আমরা তাদের আটক করতে পারিনি। তাই আমরা স্পেশাল এ ড্রাইভটি দিয়ে আসামিদের গ্রেফতার করতে পেরেছি। যারা আমাদের সন্দেহভাজন ছিল তাদেরও গ্রেফতার করতে পেরেছি।

সাত দিনের অভিযান অব্যাহত থাকার অভিযোগের ভিত্তিতে মন্ত্রী বলেন, এ ধরনের অভিযান একটি চলমান প্রক্রিয়া। যখনই প্রয়োজন হয় আমরা তখনই করি। কাজেই অভিযান শুরু কিংবা শেষ সেটি বলা যাবে না, যখনই প্রয়োজন অনুভব হবে তখনই চলবে।

গ্রেফতারের নামে সাধারণ মানুষকে হয়রানি ও গ্রেফতার বাণিজ্য চলছে এমন অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, বিরোধী দলের রুহুল কবির রিজভী সাহেবও বলেছেন তার দলের নেতাকর্মীদের নাকি আমরা গ্রেফতার করছি। আমরা ধরি আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামি আর তিনি বলেন, তার দলের নেতাকর্মী।

সমিতির সভাপতি ড. খান মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান ড. বোরহান উদ্দিন আহমেদ, সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer