প্রকাশিত: ১১/০৩/২০২১ ৫:০৮ পিএম

করদাতার সংখ্যা বাড়াতে গাড়ি ও বাড়ির মালিকদের খোঁজ করার কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বুধবার (১০ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে প্রাইস ওয়াটার হাউস কুপারস (পিডব্লিউসি) বাংলাদেশ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে যোগাযোগের কাজটি আমরা সম্পন্ন করে ফেলেছি। যেমন- গাড়ির মালিক কারা? এই মালিকেরা রিটার্ন দাখিল করেন কিনা। দামি গাড়ি ব্যবহারকারীদের অর্থের উৎস কি- এ সব আমরা দেখব।’

বাড়ির মালিকদের খোঁজ করার চেষ্টা চলছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, বাড়ির হোল্ডিং নম্বর অনুযায়ী মালিকদের খুঁজে বের করা হবে। পরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে মেলানো হবে। গাড়ি-বাড়ির তথ্যে ঘাটতি থাকলেও করদাতাদের সঞ্চয়পত্রের বিনিয়োগ এখন বের করা যায় বলেও জানান তিনি।
পরে পিডব্লিউসি বাংলাদেশ এনবিআরের কাছে লিখিত বাজেট প্রস্তাব দেয়। প্রস্তাবে বলা হয়, দেশে একটি কোম্পানি আরেকটি কোম্পানিকে কিনে নেওয়া (অধিগ্রহণ) এবং একটি কোম্পানি আরেকটির কোম্পানির সঙ্গে স্বেচ্ছায় মিলে যাওয়ার (একীভূত) অবস্থা তৈরি হয়নি।

সেসময় গুগল ও আমাজনের মতো বড় কোম্পানিগুলোকে বাংলাদেশকে সহায়তা করতে দাবি জানায় পিডব্লিউসি বাংলাদেশ।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer