প্রকাশিত: ০৮/০২/২০১৭ ১২:৫০ পিএম
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জের নিখোঁজ তিন স্কুলছাত্রকে চারদিন পর কক্সবাজারের উখিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়ন থেকে গতকাল সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার স্কুলছাত্ররা হল— সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিমুল, আব্দুল মাজেদের ছেলে শামিম ও দেওডোবা গ্রামের নুরু মিয়ার ছেলে অন্তর। তারা স্থানীয় হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্র। ৩ ফেব্রুয়ারি বিকালে রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানী বাজার এলাকায় তিন ছাত্র বই কিনতে গিয়ে নিখোঁজ হন। সুন্দরগঞ্জ থানার ওসি  উখিয়া নিউজ ডটকমকে জানান, তিন ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় তাদের পরিবার সাধারণ ডায়েরি করে। মোবাইল ফোনে কল করে স্বজনদের কাছে আশরাফুল ও মোস্তা নামে দুই ব্যক্তি বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা পাঠাতে বলে। ওই মোবাইল ফোন নাম্বারের সূত্র ধরে অবস্থান নির্ণয় করে উখিয়া পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে।

 

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer