উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১১/২০২২ ৯:১৩ এএম

গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৃহস্পতিবার বিকালে বাবলীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক মো. আশরাফুল ইসলাম। অন্যদিকে, আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। আদালত জামিন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন।

বুধবার (২ নভেম্বর) ভোরে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে।

মামলার সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন চোর ধামরাইয়ের আব্দুল লতিফের গোয়ালঘর থেকে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের দুটি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ৩০ অক্টোবর ধামরাই থানায় মামলা করে। এ মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে এ চুরির ঘটনায় ছাত্রলীগ নেত্রী বাবলী জড়িত বলে জানায়।

তারা জানায়, গরু চুরি করে বাবলীর বাড়িতে রাখা হতো। সেখান থেকে গরুগুলো অন্যত্র বিক্রি করা হতো।

l
এদিকে গরু চুরির ঘটনায় গ্রেফতার ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...