ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ১০:১২ এএম

কক্সবাজার রামুতে গরু কিনে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সালাউদ্দিন পারভেজ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে। এসময় আরও দুইজন আহত হন।

সোমবার (২ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলা গর্জনিয়া সড়কের ফরেস্ট অফিস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন পারভেজ রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনির চর এলাকার আব্দুর রহিমের ছেলে।

বিজ্ঞাপন

হামলায় আহত গরু ব্যবসায়ী আহমদ হোসেনের ছেলে জানান, তার বাবা আহমদ হোসেনসহ সাত থেকে আটজন গর্জনিয়া থেকে ২টি গরু কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা কাউয়ারখোপের ফরেস্ট অফিস এলাকায় পৌঁছালে স্থানীয় যুবক জাহেদের নেতৃত্বে কয়েকজন যুবক গরু ২টি প্রথমে ছিনিয়ে নেয়। গরু ছিনিয়ে নেওয়ার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ছিনতাইকারীদের দাওয়া দেয়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গরু দুটি উদ্ধার করে পারভেজ ও আহমদ হোসেন কলঘরের উদ্দেশ্যে রওনা হলে পেছন দিক থেকে অতর্কিত হামলা চালায় জাহেদ বাহিনী। আবারও গরু দুটি ছিনিয়ে নিয়ে ধারলো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন পারভেজ, আহমদ হোসেন ও একরাম। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত তিনজনকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। আহত একরাম ও আহমদ হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ বলেন, গর্জনিয়া থেকে গরু ক্রয় করে নিয়ে আসার পথে গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে জাহেদসহ কয়েকজন যুবক। পরবর্তীতে সেগুলো উদ্ধার করতে গেলে জাহেদসহ কয়েকজন যুবক উপর্যুপরি হামলা চালায়। এসময় ছুরিকাঘাতে আহত তিনজনকে উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে। বাকি গুরুত্বর আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer