উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/১১/২০২৬ ৫:০২ পিএম , আপডেট: ১৯/১১/২০২৬ ৫:০৪ পিএম

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার সরাসরি সম্প্রচার দেখছেন হাজারো রোহিঙ্গা। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘিরে শরণার্থীশিবিরজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরুর আগে উত্তর রাখাইনে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাকে লক্ষ্যবস্তু করেছিল মিয়ানমার। গণহত্যা সনদের বিবেচনায় এই জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য বলে জানান বিচারক ইউজি ইওয়াসাওয়া।

আরও পড়ুন

রোহিঙ্গাদের জন্মহার কমাতে বিয়েতে বিশেষ নিয়ম চালু করেছিল মিয়ানমার সরকার

তিনি আরও বলেন, ২০১৭ সালে সামরিক অভিযান চলাকালে মিয়ানমারের সেনাবাহিনী পরিকল্পিত ও সমন্বিতভাবে রোহিঙ্গাবিরোধী ঘৃণামূলক প্রচার চালিয়েছিল। এসব প্রচারে রোহিঙ্গাদের ‘মানুষের চেয়ে নিকৃষ্ট’ ও ‘সহিংস হুমকি’ হিসেবে তুলে ধরা হয়েছিল।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচার ও সামরিক অভিযান একই সময়ে চলেছে। তাদের মানুষ হিসেবে হেয় করা এবং সহিংস হুমকি হিসেবে উপস্থাপনের মধ্য দিয়ে এমন পরিবেশ তৈরি করা হয়েছিল, যা একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার লক্ষ্যে হামলার পথ তৈরি করে।

পাঠকের মতামত

ঘূর্ণিঝড় ‘আকভান’: কক্সবাজার-সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...