উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১১/২০২২ ৫:৫৬ পিএম

আগামীকাল শনিবার বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ। সমাবেশকে ঘিরে দুদিন পূর্বেই আগত নেতাকর্মীরা বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) মাঠের বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশে রান্না করে সেখানে বসে খাওয়া-দাওয়া করেছেন। সবার মাঝেই দেখা গেছে উৎসবের আমেজ।

শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বঙ্গবন্ধু উদ্যানের প্রায় প্রতিটি স্থানেই দেখা গেছে চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করে তার পাশে প্যান্ডেলে বসেই খাওয়া সারছেন। পুরো মাঠ ঘুরেই দেখা গেছে জায়গায় জায়গায় চলছে খিচুড়ির আয়োজন।

বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা রান্নার সরঞ্জাম ও বাবুর্চি নিয়ে এসেছেন বলে জানিয়েছেন অনেকে। আবার কেউ কেউ বাইরে থেকে অর্ডার দিয়ে খাবার আনছেন।

বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বলেন, আমাদের উপজেলা থেকে ৫০০ নেতাকর্মী এসেছি। তাদের সবার জন্যই দুপুরে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা দুই দিনের রান্না করার সকল প্রস্তুতি নিয়ে এসেছি।

গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. স্বপন হাওলাদার বলেন, যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করায় দুই দিন আগেই ইউনিয়নের সব নেতাকর্মীর নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছি। এখন সবার জন্য চলছে রান্নার কাজ। জুমার নামাজ শেষে সবাই মাঠে বসেই খাওয়া দাওয়া করেছি।

বরগুনা জেলা যুবদলের সাহিত্য প্রকাশনী সম্পাদক রনি আহমেদ নাসির বলেন, একসঙ্গে অনেক নেতাকর্মী পাশাপাশি বসে খাওয়া দাওয়া, এ যেন এক উৎসব আয়োজন। প্রখর রোদে গরমে অনেক কষ্ট হচ্ছে। তারপরও সমাবেশ সফল করতে সব কিছু মেনে নিতে রাজি।

এ ছাড়া সমাবেশ স্থলে যোগ দেওয়া নেতাকর্মীরা প্রখর রোদ উপেক্ষা করতে মাঠের চারপাশে গাছতলা, তাঁবুর নিচে আশ্রয় নিয়ে যে যার মতো করে সাধ্য অনুযায়ী খাওয়া দাওয়া করছেন

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...