প্রকাশিত: ২২/০১/২০১৭ ৯:৩৭ পিএম
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কুশিয়ারা নদীর তীরে এভাবেই পড়ে ছিল ধর্ষণের শিকার তরুণী। ইনসেটে অভিযুক্ত সামায়ুন মিয়া। ছবি : এফএনএস
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কুশিয়ারা নদীর তীরে এভাবেই পড়ে ছিল ধর্ষণের শিকার তরুণী। ইনসেটে অভিযুক্ত সামায়ুন মিয়া। ছবি : এফএনএস

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নে প্রেমের প্রলোভন দিয়ে এক কিশোরীকে (১৬) গণধর্ষণ করেছে প্রেমিক ও তার বন্ধুরা। এমনকি তাকে মারপিট করে কুশিয়ারা নদীর পাড়ে ফেলে রেখে যায়।

ধর্ষণের শিকার কিশোরীর বাবা জানান, এক বছর আগে গ্রামের সামায়ুন মিয়ার (২৫) সঙ্গে তাঁর মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দিয়ে সামায়ুন তাঁর মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে মেয়েটি সামায়ুনকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু সামায়ুন কালক্ষেপণ করতে থাকে। গত শুক্রবার সন্ধ্যায় সামায়ুন কৌশলে তাঁর মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সে মেয়েটিকে তার বন্ধুদের নিয়ে গণধর্ষণ করে নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন মেয়েকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে তিনিসহ গ্রামের লোকজন মেয়েকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর সামায়ুন আত্মগোপন করেছে। বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মিঠুন রায় জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে সে ধর্ষণের শিকার হয়েছে কি না।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...