প্রকাশিত: ২৯/০৯/২০১৮ ১২:৩৫ পিএম

সেলিম উদ্দীন,ঈদগাঁও::
বসত বাড়ির গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বদিউল আলম(৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় চকরিয়া উপজেলার খুটাখালীতে ঘটে এ ঘটনা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুটাখালী মেডিকেল সেন্টারে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বদিউল আলম বর্ণিত ইউনিয়নের ৫নং ওয়ার্ড মাইজপাড়া গ্রামের মৃত ওবাইদুল্লার ছেলে। সে পেশায় দিনমজুর ও ২ সন্তানের জনক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, এদিন সকালে বদিউল আলম একই এলাকার মৌলভী হাবিব উল্লাহর বসত বাড়িতে গাছ কাটাতে যায়। গাছ কাটার একপর্যায়ে গাছের একটি কাটা ডাল বিদ্যুতের তারের উপর পড়লে বদিউল আলম বিদ্যুতায়িত্ব হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুটাখালী মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্থানীয় ৫ নং ওয়ার্ড মেম্বার মাষ্টার নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer