প্রকাশিত: ১২/০৫/২০১৯ ১০:২১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টাকালে আটক ২৩ রোহিঙ্গাকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে তাদের টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফেরত পাঠানো হবে।

গতকাল তাদের ঢাকার আদালতে হাজির করা হলে তারা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার বিষয়ে জবানবন্দি দেয়।
এ ছাড়া তাদের সঙ্গে আটক আইয়ুব ও আসমা আক্তার নামে এক রোহিঙ্গা দম্পতি এবং ওয়ালিদ হোসেন কাজল ও দালাল মোশারফ হোসেন সিপনকে এক দিন করে চার দিনের রিমান্ডে এনেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত শুক্রবার ভোরে রাজধানীর খিলক্ষেতে মধ্যপাড়া এলাকার কহিনুর ভিলা থেকে ২৫ রোহিঙ্গা নাগরিকসহ ২৭ জনকে আটক

করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি মামলা করেছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) মোখলেসুর রহমান গতকাল শনিবার বলেন, রিমান্ডে নেওয়া রোহিঙ্গা দম্পতি বাংলা জানে। তাদের দিয়ে ২৩ রোহিঙ্গাকে বাংলা ভাষা শেখানো হচ্ছিল। বিমানবন্দরে ইমিগ্রেশন অতিক্রম করার সময় যেসব প্রশ্নের উত্তর দিতে হয় তা বাংলায় ওই সব রোহিঙ্গাকে শেখানো হয়।

আর এই রোহিঙ্গাদের দালাল হিসেবে কাজ করেছে ইব্রাহিম খলিল। তার বাসা মালিবাগে। কিন্তু ওই বাসায় অভিযান চালিয়ে ইব্রাহিমকে পাওয়া যায়নি। পরে তার মেয়ের জামাতা মোশারফ হোসেন সিপনকে আটক করা হয়। সিপনও রোহিঙ্গাদের দালাল হিসেবে কাজ করে। খিলক্ষেতের ওই বাসা ভাড়া নিয়েছিল ওয়ালিদ হোসেন কাজল। রোহিঙ্গাদের সহযোগিতা করায় তাকেও আটক করা হয়। সে এর আগে বেশ কয়েকজন রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচার করেছে বলে জানিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা ৫৬টি পাসপোর্টের মধ্যে দুটি পাসপোর্ট একই নামে। তবে এই ৫৪টি পাসপোর্ট জাল না সঠিক তা নিশ্চিত হওয়া যায়নি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer