প্রকাশিত: ১০/০৬/২০১৮ ৯:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০০ এএম

নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হয়ে জেলে আছেন। কিন্তু এর সঙ্গে মানবিক আচরণের কোনো বিষয় নেই। তার সঙ্গে অমানবিক আচরণ করতে হবে এ রকম কোনো কথাও নেই। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী। তার চিকিৎসার কোনো গাফিলতি হওয়ার বিষয়ে আমরা সমর্থন করি না। শেখ হাসিনার সরকার গাফিলতি করবে, তা মনে করার কোনো কারণ নেই। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ(রোববার) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রাতে ফোর লেন কার্যক্রম পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক করেননি, সুগার ফল করেছিলো। তিনি (খালেদা) চাইলে বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করানো হবে।
তবে আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে এক অনুষ্ঠানে বলেছেন, খালেদার জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সরকার অবগত রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যাবে মাইল্ড স্ট্রোক হয়েছে কি না। খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হবে।
কাদের বলেন, রাস্তার জন্য মহাসড়কে কোনও যানজট সৃষ্টি হবে না। অপরিকল্পিতভাবে বা নিয়ম বহির্ভূতভাবে যানবাহন চলাচল করে যানজট সৃষ্টি হলে সে ক্ষেত্রে কিছু করার নেই।
মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ১২ জুন গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ফোর লেন খুলে দেয়া হবে। একই সঙ্গে এ সড়কের ২৬টি সেতুর মধ্যে ২৩টি সেতু খুলে দেয়া হবে।
এসময় হাইওয়ে রেঞ্জের ডিআইজি মো. আতিকুল ইসলাম, সড়ক-জনপথ বিভাগের ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি কে এন নাহিন রেজাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer