প্রকাশিত: ৩০/০৭/২০১৮ ৫:২৯ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৯ পিএম

ডেস্ক রিপোর্ট::
খাগড়াছড়ির দীঘিনালায় স্কুলছাত্রী পুনাতি ত্রিপুরা হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, শাহ আলম, মনির হোসেন ও নজরুল ইসলাম।

তারা একই উপজেলার মেরুং ও বোয়ালখালী এলাকার বাসিন্দা। খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত শনিবার রাত ১২টার দিকে উপজেলার নয়মাইল এলাকার পাহাড়ি জঙ্গল থেকে পুনাতির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। সে নয়মাইল ত্রিপুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার স্কুল শেষে বাড়ি ফেরেনি পুনাতি। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশেপাশে তার খোঁজ করতে শুরু করে। এক পর্যায়ে পাহাড়ের খাদে পুনাতির ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে রাত ১২টার দিকে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর নির্যাতন করে মেয়েটিকে হত্যা করা হয়েছে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...