প্রকাশিত: ২৮/০৩/২০২১ ৭:৫০ এএম

অনলাইন ডেস্ক:
কক্সবাজারের উখিয়ায় পুড়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্পে নতুন ফিল্ড হাসপাতাল তৈরি করতে তাবুসহ মেডিকেল সামগ্রী পাঠিয়েছে তুরস্ক। রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার পর এই প্রথম কোনো দেশ সহায়তা পাঠাল।

শনিবার (২৭ মার্চ) দুপুরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ টন তাবু ও মেডিকেল সামগ্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে টার্কিশ এয়ার লাইনের একটি বিমান। সঙ্গে আসেন তুরস্ক থেকে ২০ সদস্যদের একটি মেডিকেল টিম। কার্গো বিমান থেকে নামানো হয় তাবুসহ মেডিকেল সামগ্রী। পরে বিমানবাহিনীর কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন তুরস্কের রাষ্ট্রদূত।

চট্টগ্রাম জহুরুল হক বিমান বাহিনী ঘাটি জহরুল হকের এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম বলেন, ‘টার্কিশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের ঘর বানানোর জন্য তাবু এবং ওষুধ সামগ্রীসহ কিছু প্রয়োজনীয় জিনিস পাঠিয়েছে। আমাদের সবার পক্ষ থেকে টার্কিশ সরকারকে ধন্যবাদ জানাই। তাদের এই বন্ধুত্বসূলভ আচরণের জন্য।’

তুরস্কের সহায়তায় কক্সবাজারের বালু খালি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে তৈরি করা হবে ফিল্ড হাসপাতাল। যেখানে প্রতিদিন এক হাজার রোহিঙ্গা চিকিৎসা সেবা নিতে পারবেন।

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গত ২২ মার্চ আগুনে পুড়ে ১১ জনের মৃত্যু হয়। ১০ হাজার ঘর পুড়ে আশ্রয়হীন হয়ে পড়ে প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা শরণার্থী।
-সময়নিউজ

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer