
উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফের শালবন ক্যাম্পের পাশের পাহাড়ে দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন।
শনিবার বিকেলে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রহিমা খাতুন হ্নীলা ইউপির শালবন রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের সালেহ আহাম্মদের স্ত্রী।
টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে চেয়ারম্যান রমিদা বেগম বলেন, দুপুরে ক্যাম্পে পাশের পাহাড়ে দুর্বৃত্তদের গুলিতে রহিমা আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। তার মরদেহ ক্যাম্পে আনা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুস সালাম বলেন, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ নারীকে হাসপাতালে পাঠাই। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত