উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/০৯/২০২২ ৩:৪০ পিএম

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই একটি ট্রাক উল্টে দুই রোহিঙ্গা কিশোরী নিহত হয়েছে।
ক্যাম্পে ট্রাক উল্টে দুই রোহিঙ্গা কিশোরী নিহত

বোরবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উখিয়ার জামতলী ক্যাম্প-১৫-এর ই-৯ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ক্যাম্প-১৫ ব্লক-জি/১২-এর বাসিন্দা জিয়াবুল হকের মেয়ে কানতা (১৪) ও একই ক্যাম্পে ব্লক-জি/২-এর বাসিন্দা আব্দুস সালামের মেয়ে কলিমা (১২)।

উখিয়া ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান, উখিয়ার জামতলী ক্যাম্প ১৫ এর ই-৯ ব্লকে একটি এনজিও অফিসের সামনে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই কিশোরী ট্রাকটির নিচে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ট্রাকটি এনজিও সংস্থা ‘কেয়ার বাংলাদেশ’-এর জন্য ১০ হাজার ইট নিয়ে ক্যাম্পে আসে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে ওই দুই কিশোরীর মরদেহ উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...