প্রকাশিত: ২৭/০৯/২০১৮ ৭:৫০ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে ১৬ স্কুলছাত্রীকে কৌশলে ইয়াবা খাইয়ে অচেতন করার অভিযোগ উঠেছে তাদের দুই সহপাঠী ছাত্রের বিরুদ্ধে।

উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ে রোববার দুপুরে এ ঘটনা ঘটে। টানা তিন দিন অসুস্থ থাকার পর বুধবার ঘটনাটি প্রকাশ করে ওই ছাত্রীরা। অভিযুক্তরা হলো- বাঁশবাড়ি গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাকিব ও কড়বাড়ি গ্রামের সোহেল মিয়ার ছেলে আবির। তারা দু’জনই ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। এরইমধ্যে তাদের বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

অসুস্থ এক ছাত্রীর বাবা মজিবর রহমান জানান, রোববার বিকেলে বিদ্যালয় ছুটির পর মেয়ে বাড়িতে ফিরলে তাকে অসুস্থ দেখা যায়। এর কারণ জানতে চাইলে সে জানায়, তাদের বখাটে সহপাঠী রাকিব ও আবির দুপুরে কৌশলে ইয়াবা খাওয়ায়। এতে তারা অসুস্থ হয়ে পড়ে।

তিনি বলেন, ‘পরে খোঁজ নিয়ে জানতে পারি, বিদ্যালয়ের ওই শ্রেণির অন্য ছাত্রীদেরও ইয়াবা সেবন করানো হয়েছে। লোক-লজ্জার কারণে তাদের পরিবারের লোকজন বিষয়টি চাপিয়ে রেখেছে এবং ছাত্রীদের হাসপাতালে না নিয়ে স্থানীয়ভাবে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে ছাত্রীরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বুধবার সকাল থেকে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে অসুস্থ ছাত্রীদের পরিবার বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিচার দাবি করে।’

অসুস্থ ছাত্রীরা জানায়, ফুটবল খেলায় আহত সহপাঠী আতিককে দেখতে যাওয়ার জন্য ওষুধ কেনার নাম করে রাকিব ও আবির তাদের থেকে টাকা তোলে। পরে ওষুধ না কিনে ওই টাকা দিয়ে ইয়াবা এনে কৌশলে তাদের সেবন করায়।

এ ব্যাপারে বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, ‘বিষয়টি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনোয়ারার কাছ থেকে জেনেছি। পরে জরুরি বৈঠকে বসে অভিযুক্ত রাকিব ও আবিরকে বিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের করেনি। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer