প্রকাশিত: ১৪/০৫/২০২১ ১১:৫১ এএম

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যথাযথ মর্যাদায় ধর্মীয় গাম্ভীর্য অত্যন্ত সতর্কতার সঙ্গে এবার অন্যরকম ঈদুল ফিতর উদযাপন করছেন দেশবাসী।

শুক্রবার (১৪ মে) সকালে রাজধানীর বায়তুল মোকাররমসহ দেশের মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতরের জামাতে শরিক হন ধর্মপ্রাণ মুসল্লিরা। আখেরি মোনাজাত শেষে করোনার কারণে চিরাচরিত ঈদের সেই কোলাকুলি, হাত মেলানো নেই। দূর থেকে সালাম দিয়ে এবং ঈদ মোবারক বলে ঈদের শুভেচ্ছা বিনিময় চলে। কোলাকুলি, হাত মেলানো থেকে বিরত থাকলেও সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে আনন্দ উৎসবে পবিত্র ঈদ উদযাপন করছেন দেশবাসী।

ঈদের জামাত শেষে বায়তুল মোকাররমে মুসল্লিরা কোলাকুলি না করে ঈদ মোবারক বলে ঈদের আনন্দে উৎসবে মিলিত হয়েছেন

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় প্রথম এবং সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মুফতি মিজানুর রহমান আর দ্বিতীয় জামাতে ইমামতি করেন মুফতি মুহিব্বুল্লাহ বাকী নদভী। ঈদ জামাত শেষে করোনা থেকে মুক্তি, দেশ, জাতি ও মুসলিম মিল্লাতের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। বিশেষ করে ফিলিস্তিন, চীন, সিরিয়াসহ নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করেন।

করোনার কারণে প্রায় মুসল্লিদের মুখে মাস্ক ছিল, মাস্ক পরে শিশু কিশোররাও বাবার হাত ধরে ঈদের জামাতে অংশ নিতে বায়তুল মোকাররমে আসেন। জামাতে শরিক হন উল্লেখযোগ্য সংখ্যক নারী।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...