প্রকাশিত: ১১/০৪/২০১৭ ৬:২৯ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার ব্যস্ততম কোর্টবাজার সংলগ্ন এলাকায় পালং কলেজ প্রতিষ্ঠাতা করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল সোমবার বিকেলে রতœাপালং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর এলাকার জনগণের দাবীর পেরিপেক্ষিতে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা প্রসারের স্বপ্ন নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরীর আহ্বানে ও রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীর উদ্যোগে পালং কলেজ বাস্তবায়ন কমিটি এ প্রস্তুতি সভার আয়োজন করে। এতে বিভিন্নস্থরের শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক সমাজ, সাংবাদিক, তরুণ উদীয়মান শিক্ষিত যুবক এবং সর্বশ্রেণীর সচেতন নাগরিক সমাজ উপস্থিত ছিলেন।

ডাক্তার ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক প্রধান শিক্ষক ফরিদ আহমদ। শুরুতে স্বাগতম বক্তব্য রাখেন, কলেজ বাস্তবায়নের প্রধান উদ্যোক্তা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী। কলেজের প্রয়োজনীয়তা তুলে ধরে ঘোষণা পাঠ করেন রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পরিষদের মহিলা সদস্যা আশরাফ জাহান কাজল, এডভোকেট খোরশেদ আলম, চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, আবুল মনসুর চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মিন্টু, সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজল করিম সিকদার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, অধ্যাপক মোহাম্মদ আলী, মোক্তার চৌধুরী, সাবেক অবসর প্রাপ্ত শিক্ষক মোক্তার আহমদ চৌধুরী, হাজী নুরুল ইসলাম বাবুল, হাসান জামাল রাজু, নুরুল হুদা চৌধুরী, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের মাহমুদুল হক, ও মাস্টার কামাল উদ্দিন।

সভায় বক্তারা রতœাপালং, হলদিয়াপালং, জালিয়াপালং ও রাজাপালং ইউনিয়নের অর্ধেক এলাকার ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার লক্ষে লেখা-পড়ার সুবিধার্থে কোর্টবাজার সংলগ্ন এলাকায় একটি কলেজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভায় উপস্থিত পালং কলেজ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক সাবেক উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী এলাকার বৃহত্তর স্বার্থে কলেজের জন্য ১ একর জায়গা দান করার ঘোষণা দেন। একই সাথে রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ৮০ শতক, এডভোকেট খোরশেদ আলম ২০ শতক ও মাস্টার কামাল উদ্দিন ১০ শতক জায়গা দান করার প্রতিশ্রুতি প্রদান করেন। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী পালং কলেজ প্রতিষ্ঠার জন্য ১০ লক্ষ টাকা, মোক্তার চৌধুরী ১ লক্ষ টাকা, বাবু ৫০ হাজার টাকা ও নুরুল হুদা ৫০ হাজার টাকা সহ উপস্থিত দানশীল ব্যক্তিদের অনুদান সহ প্রায় ২০ লক্ষ টাকা মত অনুদান প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে রতœাপালং চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী জানিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer