উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/০৯/২০২২ ৭:৪০ এএম

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে কোমরে লুঙ্গিতে এবং শার্টের প্যাকেটের ভেতরে লুকানো অবস্থায় ইয়াবা পাচারকালে ৬ হাজার ইয়াবা সহ ৭ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়েরের পর আসামিদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়াস্থ ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস্) মো. ফারুক আহমেদ।
গ্রেফতাররা হলেন: মোহাম্মদ সোফায়েদ (২৪), মোঃ জুনায়েদ (২০), মাহমুদ হোসেন (৩৫), নুর কালাম (৩১), রমজান আলী (২৫), মোঃ জকির (৩০) ও মোঃ রাজেক (১৭)। সবাই উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ এর বাসিন্দা।
উখিয়াস্থ ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস্) মো. ফারুক আহমেদ বলেন, শুক্রবার রাতে বালুখালী ক্যাম্প ৮ এর বি/৩৫ ব্লকস্থ ‘পানির ট্যাংক’ সংলগ্ন কাঁচা রাস্তা দিয়ে ইয়াবা পাচার হবে এমন সংবাদ পায়। এরপর ঘটনাস্থলে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের একটি দল অবস্থান নিয়ে মাদক বিরোধী অভিযান চালায়।

“অভিযানের এক পর্যায়ে কিছু রোহিঙ্গা দলবদ্ধভাবে ‘পানির ট্যাংক’ সংলগ্ন কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের থামানো। পরে ৭ রোহিঙ্গার দেহ তল্লাশী করে শার্টের পকেট ও লুঙ্গিতে বিশেষভাবে লুকায়িত থাকা ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”
মো. ফারুক আহমেদ আরও বলেন, জব্দকৃত মাদকসহ ৭ রোহিঙ্গার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পর শনিবার দুপুরে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...