প্রকাশিত: ২৫/০১/২০১৭ ৯:৩০ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::

উখিয়ার কোটবাজার স্টেশনে সন্ত্রাসী হামলায় পরিবহন মালিক মোহাম্মদ ইসহাক (৩৪) গুরুতর আহত হয়েছে। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাৎক্ষনিক ব্যারিকেট দিয়ে সড়ক অবরোধ করে মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, উখিয়া উপজেলার রুমখা চৌধুরী পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মফিজ আহমদের পুত্র মোহাম্মদ ইসহাকের মালিকাধীন ট্রাক (যার নম্বর হবিগঞ্জ-ট-১১০০৫ ) অতিরিক্ত পন্য পরিবহন করে আসছিল। অস্থায়ী ড্রাইভার খাইরুল হক মালিককে না জানিয়ে লোভে বশি:ভুত হয়ে অতিরিক্ত ইট বোঝাই করে নেওয়ার সময় মালিক ইসহাক ট্রাকটি থামিয়ে কারণ জানতে চায়।
প্রত্যক্ষ দর্শীরা জানান, সন্ধ্যায় কোটবাজার স্টেশনের উত্তর পাশে ড্রাইভার খাইরুল হক ক্ষুদ্ব হয়ে মালিক ইসহাকের উপর সন্ত্রাসী হামলা চালায়। ইটের আঘাতে গুরুতর আহত ইসহাককে রক্তাত্ব অবস্থায় স্থানীয় জনগন উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লেন মালিক ও শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। উক্ত ঘটনার প্রতিবাদে মালিক ও শ্রমিক যৌথভাবে সড়কে ব্যরিকেট দিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় উভয় দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে যায়। উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের সহ একদল পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ব্যরিকেট তুলে নেন। আহতের পিতা মুক্তিযোদ্ধা মুফিজ আহমদ জানান সন্ত্রাসী হামলার সময় আমার ছেলে ইসহাকের কাছ থেকে ৬৪ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা । এ ব্যাপারে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer