প্রকাশিত: ১৯/০৬/২০১৮ ২:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৬ এএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের কুতুবদিয়া থানার সাবেক অফিসার ইনচার্জ আলতাফ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলমের আদালতে বিচারাধীন একটি মামলায় এ আদেশ দেয়া হয়েছে।

সূ্ত্র জানায়, ওসি আলতাফ হোসেন কুতুবদিয়া থানায় দায়িত্বকালীন একটি ঘটনাকে কেন্দ্র করে ঘুষগ্রহণের মাধ্যমে মামলা রেকর্ড করেন।

পরে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেন ওসি। এ ঘটনায় মামলার বাদী ঘুষ দেয়ার প্রমাণসহ আদালতে মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে দুদকে তদন্ত দেন। দুদক তদন্ত শেষে আদালতে প্রতিবেদন পেশ করেন। আজ সকালে এ মামলায় ওসি আলতাফ হোসেন আদালতে হাজির হলে আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer