উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০৬/২০২৩ ৬:৪৬ পিএম

দুর্গম পাহাড়ে মানবিক সহায়তা দিতে গিয়ে আবারও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের পুঁতে রাখা আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে নিহত হয়েছেন মোন্নাফ হোসেন রাজু (২১) নামের এক সেনা সদস্য।

শুক্রবার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে বান্দরবানের রুমা উপজেলার ছিলোপি পাড়ায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করতে গিয়ে এ মর্মান্তিক ঘটনার শিকার হন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, শুক্রবার দুপুরে বান্দরবানের রুমা উপজেলার ছিলোপি পাড়ায় পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করতে যায় সেনাবাহিনীর একটি দল। কিন্তু দুর্গম পাহাড়ি পথে কুকি-চিন ন্যাশনাল ফ্রণ্টের (কেএনএফ) সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণের শিকার হন সেনাবাহিনীর সৈনিক মোন্নাফ হোসেন রাজু।

সেনাবাহিনীর টহল দল ছিলোপি পাড়ার টেম্পরারি অপারেটিং বেজ (টিওবি) থেকে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণের জন্য পাইনুম পাড়া এলাকায় যাওয়ার পথে ক্যাম্প থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে আইইডির বিস্ফোরণ হয়। বিস্ফোরণে সৈনিক মোন্নাফ হোসেন রাজু এবং সৈনিক মো. রেজাউল (২৪) শরীরের বিভিন্ন অংশে স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন। চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সৈনিক মোন্নাফ হোসেন রাজু মারা যান।

আইএসপিআর আরও জানায়, শহীদ সেনা সদস্যের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত কার্যক্রমের পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীকে মানবিক সহযোগিতা দিতে গিয়ে সেনাসদস্যের এই সর্বোচ্চ ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে বলে তিনি মত প্রকাশ করেন

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...