প্রকাশিত: ২৯/০৮/২০১৬ ৬:৫৬ পিএম

bnpঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে জন কেরি’র আলোচনা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার সঙ্গে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা করেছেন জন কেরি।

জানা গেছে, সোমবার যুক্তরাষ্ট্র দূতাবাসে বিকেল ৪টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়। বৈঠকটি শেষ হয় বিকেল ৫টা ২০ মিনিটে। বেগম জিয়ার সঙ্গে বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

এর আগে বেলা একটার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জেন কেরি। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী উপস্থিত ছিলেন। জন কেরির সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

জানা যায়, প্রধানমন্ত্রী ছাড়াও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গেও আলাদা বৈঠক করেছেন জন কেরি। এই বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও উপস্থিত ছিলেন। বৈঠকটিতে স্থানীয় ও বৈশ্বিক সন্ত্রাসবাদ নির্মূলে করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে।

সোমবার সকাল- সন্ধ্যার এক ঝটিকা সফরে ঢাকা এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি সকাল ১০টার পর একটি বিশেষ ফ্লাইটে জেনেভা থেকে ঢাকায় আসেন। সন্ধ্যায় তিনি তার পরবর্তী গন্তব্য দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...