প্রকাশিত: ০৯/০৭/২০২০ ২:৩৪ পিএম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুভসংঘ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বুধবার সকাল থেকে বিভিন্ন স্থানে চারা রোপণ করা হয়। সকাল ১০টার দিকে প্রথমে আমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশে রোপণ করা হয় ফলদ, বনজসহ বিভিন্ন প্রজাতির চারা। এরপর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের বসতভিটা, পুকুরপাড়, সড়কের ধারে বৃক্ষরোপণ করেন শুভসংঘ উখিয়া শাখার বন্ধুরা।

শুভসংঘ উখিয়া শাখার সভাপতি মোজাম্মেল হক, সহসভাপতি আবদু শুক্কুর, সহসভাপতি সৈয়দ নূর, সহসভাপতি নকিবুল হাসান, সহসভাপতি মো রাসেল, সাধারণ সম্পাদক রবিউল হাসান শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আরমান, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, কোষাধ্যক্ষ মীর কাসেম, প্রচার সম্পাদক মোহাম্মদ ফেরদৌস, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শফিক উল্লাহ শফিক, সহ-ক্রীড়া সম্পাদক সজল শর্মা, নারীবিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তার শাপলা, সহ নারীবিষয়ক সম্পাদক জোসনা আক্তার, নির্বাহী সদস্য মোহাম্মদ রিদওয়ান, আব্দুর রহিম, সৈয়দ হোসেন, মো. ইমরান, মোহাম্মদ করিম, এমডি মহান্না আবিদ, নজরুল ইসলাম শাহেদ উপস্থিত ছিলেন।

শুভসংঘ উখিয়া উপজেলা শাখার সভাপতি মোজাম্মল হক ও সাধারণ সম্পাদক রবিউল হাসান শিমুল জানান, কেন্দ্রীয় কর্মসূচির আলোকে এখানেও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এবারের কর্মসূচিতে রোপণ করা হয়েছে আম, লিচু, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির চারাগাছ।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer