প্রকাশিত: ২১/১১/২০১৮ ১০:২৯ পিএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পথ যতো অন্ধকারই হোক, দেশকে উন্নয়নের পথে এগিয়ে চেষ্টা অব্যাহত রাখবো। সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে, আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না। কিন্তু, কেউ আক্রমণ করলে ছেড়ে দেয়া হবে না।

বুধবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসন কথা বলেন।

শেখ হাসিনা আরো বলেন, অনেক উন্নত দেশ যেখানে শরণার্থীদের সহায়তা করতে হিমশিম খায়। সেখানে আমরা সকলের সহায়তায় অত্যন্ত দক্ষতার সাথে দশ লাখ রোহিঙ্গাদের সহায়তা করেছি, আশ্রয় দিয়েছি।

‘‘২০০৮ সালে ক্ষমতায় আসার পর প্রথমবার এবং পরবর্তীবার সরকার গঠন করার পর সরকারি চাকরিজীবীদের কয়েকগুণ বেতন বাড়িয়েছি। বেসরকারি খাতে টেলিভিশন করে দিয়েছি আমরাই। বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি। প্রতিটি এলাকায় উন্নয়নের জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছি।’’

Advertisement

প্রধানমন্ত্রী বলেন, আমাদের চলার পথ কণ্টকাকীর্ণ। আমাদের সামনে আরো যাত্রার পথ বাকি রয়েছে। আমরা ৭.৮৬ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছি।

বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে হবে। উন্নয়নশীল দেশের মর্যাদা অখুন্ন রাখতে হবে, জনগণ সুযোগ দিলে দেশের সেবা করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনে যদি জনগণ যদি চায়, ক্ষমতায় আসতে পারলে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত করে গড়ে তুলবো। আগামী ভবিষৎ হবে উন্নত, সমৃদ্ধ।

এ সময় কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত সেই কবিতার কয়েকটি চরণ ‘চলে যাব–তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ/ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল/ এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি/ নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’ আবৃতি করেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...