প্রকাশিত: ৩১/০৭/২০১৬ ৯:৫৭ পিএম

boshor

নিউজ ডেস্ক::

কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি রাষ্ট্রদ্রোহিতার একটি মামলায় রোববার (৩১ জুলাই) সাড়ে ১১টায়  জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে গেলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম।

এটিএম নুরুল বশর চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে ২০১৩ সালের ২৪ নভেম্বর কুতুবদিয়া থানার জিআর ১২৩/১৩ অনুসারে একটি মামলা করেন জাতীয় শ্রমিক লীগের কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম চৌধূরী মুকুল।

ওই মামলায় গত ১৭ জুলাই মামলার বিচারকার্য চলাকালীন সময়ে উপস্থিত না থাকায় এটিএম নুরুল বশর চৌধুরীসহ মামলার অপরাপর আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer