প্রকাশিত: ০৫/০৫/২০১৮ ১০:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৬ এএম

নিজস্ব প্রতিবেদক: আগামী মঙ্গলবার জামিন শুনানিতে ‘অসুস্থতা’র বিষয়টি সর্বোচ্চ আদালতে উপস্থাপনের জন্য আইনজীবীদের বলেছেন খালেদা জিয়া। শুনানিতে তিনি সর্বোচ্চ আদালত থেকেও জামিন পাবেন বলে আশা প্রকাশ করেছেন।

শনিবার রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরানো কারাগারে বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর তার আইনজীবীরা এ কথা জানান। বিকাল ৪টা থেকে বিকাল ৫টা ১০ মিনিট পর্যন্ত কারাগারে  দেখা করেন তার পাঁচ শীর্ষ আইনজীবী। তারা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান, অ্যাডভোকেট এজে  মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

আইনজীবী অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান সাংবাদিকদের বলেন, ম্যাডাম বলেছেন, ‘আমি অত্যন্ত গুরুতর অসুস্থ। এটা কোর্টকে জানাবেন।’ কারাগারে স্যাঁত স্যাতে পরিবেশে থাকার কারণে দিন দিন তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। মেডিকেল গ্রাউন্ডে জামিন দিয়েছে উচ্চ আদালত- এটা সর্বোচ্চ আদালতে উপস্থাপনের জন্য তিনি বলেছেন। তিনি বিশ্বাস করেন আগামী শুনানিতে তার জামিন হবে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, হাইকোর্ট বিস্তারিত শুনানি করে ম্যাডামকে জামিন দিয়েছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ইতিহাসে এবং তার ৫০ বছরের ক্রিমিনাল প্র্যাকটিসে পাঁচ বছর সাজার পর হাইকোর্ট বিভাগ যখন জামিন দেয় উচ্চ আদালত সেই জামিন কখনো স্থগিত করেননি। এখানে শুধু স্থগিতই করেননি, এখানে তারা পূর্ণাঙ্গ শুনানির জন্য দীর্ঘ সময় দিয়ে তারিখ নির্ধারণ করে দিয়েছেন।

তিনি বলেন, দেশে যদি আইনের শাসন বিন্দুমাত্র থাকে তাহলে অবশ্যই ৮ তারিখে খালেদা জিয়া জামিন পাবেন।

অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, আইনজীবী হিসেবে তারা খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন। তিনি খুবই অসুস্থ। তার বাম হাত তিনি নাড়াতে পারেন না, শক্ত হয়ে গেছে এবং ঘাড়েও তার সমস্যা আছে। অর্থাৎ এই রকম একটি স্যাঁতসেতে জায়গায় বন্দি থাকা অবস্থায় যেরকম অবস্থা হয় তাই ম্যাডামের হয়েছে। ম্যাডামের বয়সও চিন্তা করতে হবে। তার বয়স ৭৩ বছরের উপরে।

তিনি বলেন, তার যে চিকিৎসা দরকার তা জেলখানায় সম্ভব নয়। ইউনাইটেড হাসপাতালে হওয়া দরকার। একটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলায় তিনি আজকে বিনা চিকিৎসায় জেলখানায় কষ্ট পাচ্ছেন। এটা খুবই দুঃখজনক।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্র“য়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকেই নাজিম উদ্দিন রোডের পাশে অবস্থিত পুরনো কারাগারে রাখা হয় তাকে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer