প্রকাশিত: ২৮/০৬/২০১৯ ৯:০০ এএম

উখিয়া নিউজ ডটকম::
দেশকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়া রোহিঙ্গাদের ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাঁটা তারের বেড়া নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উইমেন পুলিশ এওয়ার্ড প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতিগত নিধনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অবস্থান নেয়া রোহিঙ্গা শরণার্থীরা দেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অতর্কিতভাবে এত অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ রোহিঙ্গা ঢুকে পড়বে আমাদের ধারণা ছিল না। ধারণা থাকলে আমরা ব্যবস্থা গ্রহণ করতাম।
তিনি আরো বলেন, আপনার জানেন, সবাই দেখেছেন। সেদিন লাখ লাখ রোহিঙ্গা নাফ নদীর তীরে অপেক্ষা করছিল। প্রধানমন্ত্রী ও তার বোনের চোখে অশ্রু ঝড়েছে। তিনি তাদের প্রবেশ করতে দিয়েছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটি বড় একটি চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেবল নিরাপত্তা নয়, ওই জায়গার বন উজাড় হয়ে গেছে। সাময়িক অনেক পরিবর্তনও এসেছে। তবে এখনও আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। রোহিঙ্গারা যেনো ক্যাম্পের বাহিরে যেতে না পারে, সেজন্য কাঁটা তারের বেড়া করতে চেয়েছিলাম তাও করতে পারিনি। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাঁটা তার ব্যবহার করব, যাতে রোহিঙ্গারা ক্যাম্পের বাহিরে যেতে না পারে। একইসাথে ক্যাম্পের ভিতরে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা এতটুকু আশ্বাস দিতে পারি তারা কোনো ধরনের অপরাধ কর্মকান্ডে জড়ানোর আগে পুলিশ ব্যবস্থা নিবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...