উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১০/২০২২ ৭:৪৩ এএম

কক্সবাজারের চকরিয়ার এক কলেজছাত্রীকে ফুসলিয়ে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে নাবিল শাদ রাকিন (২৬) নামে এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে।

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় রাকিনসহ ৩ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়েছে। থানায় মামলা দায়েরের পর এই ঘটনাটি জানাজানি হয়।
রাকিন খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্বপাড়ার বাসিন্দা ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিএনপি নেতা এসএম মনজুরের ছেলে।

থানায় দেয়া মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর খুটাখালীর এক কলেজ ছাত্রী তার বান্ধবীদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যাওয়ার পর একই এলাকার যুবক রাকিন ওই ছাত্রীকে ফুসলিয়ে কলাতলি এলাকায় একটি আবাসিক হোটেলের একটি কক্ষে নিয়ে যায়। পরে তাকে একটি জুস খাইয়ে অজ্ঞান করে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে সে কৌশলে পালিয়ে চকরিয়ায় বাড়িতে এসে মা-বাবাকে বিষয়টি অবগত করেন।

মামলার বাদী ওই ছাত্রী এজাহারে দাবি করেন, রাকিনের ছোট বোন তার বান্ধবী। বান্ধবীর মাধ্যমে বিভিন্ন সময় প্রেম নিবেদন করে রাকিন। এতে সাড়া না দেওয়ায় কক্সবাজারে বেড়াতে আসার খবর পেয়ে রাকিন তাকে দেখা করার কথা বলে হোটেলে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনায় তাকে সহায়তা করে অজ্ঞাত আরও দুই যুবক।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এই মামলার আসামি রাকিন ও তার সহযোগী ২ বন্ধুকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...