প্রকাশিত: ২৪/০৫/২০১৭ ১২:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪০ পিএম

ময়মনসিংহ: কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর কবিরকে আজীবন বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। সেই সাথে ওই ইউনিয়ন ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. রকিবুল ইসলাম রকিব ও সরকার মো. সব্যসাচীর স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে ময়মনসিংহ জেলার অন্তর্গত ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা ও উক্ত ইউনিয়ন ছাত্রলীগ কমিটির সভাপতি আলমগীর কবিরকে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ হতে আজীবন বহিষ্কার করা হল।’

জানা যায়, গত ১১ জানুয়ারি নগরীর মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশে একটি মাইক্রোবাসে এক কলেজছাত্রীকে ধর্ষণ করে আলমগীর, তার বন্ধু তুষার ও মাইক্রোবাসচালক মোখলেছ।

ধর্ষণের পর অজ্ঞান অবস্থায় ওই ছাত্রীকে ফেলে রেখে যায় তারা। জ্ঞান ফিরলে ভুক্তভোগী তার বান্ধবীকে ফোন করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পাঁচ মাস পর গত ১৫ মে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। তবে মঙ্গলবার (২৩ মে) ঘটনাটি প্রকাশ্যে আসে।
বিভিন্ন অনলাইন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলে শুরু হয় তোলপাড়। এতে বিব্রতকর অবস্থায় পড়তে হয় জেলা ছাত্রলীগকে। পরে রাতেই জেলা ছাত্রলীগের এক জরুরি বৈঠক আহবান করে অভিযুক্ত ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীরকে আজীবন বহিষ্কার ও ওই ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...