প্রকাশিত: ২৩/০৭/২০১৯ ৮:১২ এএম

কক্সবাজারের কলাতলী-মেরিন ড্রাইভ সংযোগ সড়কের সংস্কার কাজে ধীরগতির কারণে বিপাকে এ রুটে চলাচলকারীরা। বিকল্প হিসেবে সমুদ্রসৈকত দিয়ে চালাতে হচ্ছে গাড়ি। আর এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভোগান্তিতে পড়ছেন মেরিন ড্রাইভ ভ্রমণে আসা পর্যটকরাও।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টের দৃশ্য এটি। মাঝে মাঝে বালিতে আটকে গিয়েও দুর্ঘটনার শিকার হতে হয় যাত্রীদের। এখানে জোয়ার ভাটার সময় মেনে চালাতে হয় যানবাহন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সংস্কার কাজের জন্য কলাতলী-মেরিন ড্রাইভ সংযোগ সড়কটি বন্ধ করা হলেও তা শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

তিন মাসের মধ্যে সড়কের কাজ শেষ করার কথা থাকলেও এখনো অর্ধেক কাজও শেষ করতে পারেনি কক্সবাজার পৌরসভা। প্রকল্পের নকশা পরিবর্তন ও এলাকাবাসী জমি না ছাড়ায় কাজে দেরি হচ্ছে বলে জানান পৌর মেয়র।

কর্তৃপক্ষের গাফিলতির কারণে পর্যটকসহ সবার ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের।

কলাতলী মোড় থেকে বেইলি হ্যাচারি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১১ কোটি টাকা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...