প্রকাশিত: ১৩/০৩/২০২১ ৯:১০ এএম
ফাইল ছবি

সুজাউদ্দিন রুবেল ::
দেশে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে সংক্রমণ। এর মধ্যেও সাগরের ঢেউ উপভোগ করছেন, ভ্রমণ পিপাসুরা। তবে, স্বাস্থ্যবিধি মেনে সৈকতে যেতে অনীহা বেশিরভাগ পর্যটকের।

দৃষ্টির সীমা ছাড়ানো সৈকত আর উছলে পড়া প্রাকৃতিক সৌন্দর্য। যেখানে গর্জন তোলা ঢেউ হাতছানি দেয় সৌন্দর্য পিপাসুদের। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের গন্তব্য এখন সমুদ্র সৈকত কক্সবাজার।
তবে প্রশ্ন উঠেছে, করোনা উপেক্ষা করে সমুদ্রের ঢেউ উপভোগকারীরা কতটা সচেতন?
স্বাস্থ্যবিধি মানতে যেমন পর্যটকদের অনীহা, ঠিক তেমনি প্রশাসনের পক্ষ থেকে পর্যটন ব্যবসায়ীদের নানা বিধি নিষেধ দিলেও তা মানছেন না ব্যবসায়ী। দিচ্ছেন নানা অজুহাত।

এক ব্যবসায়ী বলেন, ‘আশা করি বাংলদেশে আর করোনা নাই। এ কারণে ভয়-ভীতি চলে গেছে।’
আর প্রবেশদ্বারে মাইক ও সাইনবোর্ড টাঙিয়ে দায়িত্ব শেষ প্রশাসেনর। সৈকতে নেই কোনো সচেতনতামূলক প্রচার-প্রচারণা। তবে টুরিস্ট পুলিশ বলছে, মাস্ক ছাড়া সমুদ্র সৈকতে পর্যটকদের ঢুকতে বাধা দিলে, বিরক্ত হন তারা।
ট্যুরিস্ট পুলিশের এক কর্মকর্তা জানান, ‘করোনা পরিস্থিতিতে আমরা মাইকিং করি মাস্ক পরিধান করে সৈকতে প্রবেশ করা জন্য। এক্ষেত্রে দেখা যায় অনেকে মানে, অনেকে মানে না। তারপরও আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি।’
করোনায় গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বন্ধ ছিলো কক্সবাজারের সমুদ্র সৈকতের পর্যটকদের প্রবেশ। এরপর পুরোদমে আনাগোনা বাড়লেও খুব একটা গুরুত্ব পাচ্ছে না স্বাস্থ্যবিধি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer