প্রকাশিত: ১৪/০৬/২০২০ ১০:০৪ এএম

ডেস্ক রিপোর্ট ::
করোনাভাইরাস মহামারীর মধ্যে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর চলতি মাসেই অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে। তবে তাতে তেমন যাত্রী পাচ্ছে না বিমান সংস্থাগুলো। তবে অর্থনৈতিক ক্ষতির কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে বিমান ভাড়া ঢাকা-কক্সবাজারের জন্য সর্বনিম্ন ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ হয়েছে।

আর কক্সবাজার ছাড়া দেশের সকল অভ্যন্তরীণ রুটে ন্যূনতম ভাড়া আড়াই হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচলক কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার বেবিচক চেয়ারম্যান মো. মফিদুর রহমান দেশের বিমান সংস্থাগুলোর সঙ্গে ভাড়া নিয়ে সভা করেন এ সিদ্ধান্তের কথা জানান। তবে উড়োজাহাজের আসনের ধরণ, কতটি সিটের ভাড়া সর্বনিম্ন হারে হবে, তা এয়ারলাইন্স ঠিক করবে।

বৈঠক সূত্র জানায়, বেবিচকের চেয়ারম্যান সভায় বিমান সংস্থাগুলোকে ভাড়া না বাড়িয়ে যাত্রীদের বিমান চলাচলের ওপর আস্থা অর্জনের জন্য গুরুত্ব দেওয়ার বিষয়ে জোর দেন। তিনি স্বাস্থ্যবিধি ও বেবিচকের বিধিমালা যথাযথভাবে মেনে চলার অনুরোধ করেন।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer