প্রকাশিত: ১৭/০৬/২০২০ ২:০১ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
প্রচন্ড জ্বর, কাশি ও তীব্র গলাব্যথা ছিলো কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল হোছাইনের। ১৬ জুন দিবাগত রাতে এসব করোনা উপসর্গ নিয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি–রাজেউন)।

কুতুবদিয়ার ইউএনও জিয়াউল হক মীর জানান, কুতুবদিয়া উপজেলা প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে ইউপি সদস্য আবুল হোছাইনের জানাযা ও দাফন সম্পন্ন করেছেন। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ, স্বাস্থ্য বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, স্থানীয় জনপ্রতিনিধি ও লাশ দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টীমের সহযোগিতায় এসব কাজ রাত সাড়ে ৩ টার দিকে সম্পন্ন করা হয়। ইউএনও জিয়াউল হক মীর আরো জানান, ইউপি সদস্য আবুল হোছাইনের শরীরে মৃত্যুর আগে করোনা ভাইরাসের উপসর্গ বিদ্যমান ছিলো। তাই কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে তার মৃত্যুর পর টেস্টের জন্য তার শরীরের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে

পাঠকের মতামত

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...