প্রকাশিত: ১৮/০৬/২০২০ ১:২০ পিএম

ইমাম খাইর, কক্সবাজার::
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব ডা. মারুফুর রহমান।

বুধবার (১৭ জুন) কক্সবাাজর মেডিকেল কলেজের ল্যাবে তার করোনা শনাক্ত হয়েছে। তবে, শরীরে তেমন ঝুঁকিপূর্ণ লক্ষণ নেই।

বিষয়টি ডা. মারুফ নিজেই নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার পরীক্ষার জন্য মঙ্গলবার (১৬ জুন) তিনি স্যাম্পল জমা দেন। একদিন পরে বুধবার তার রিপোর্ট ‘পজিটিভ’ হয়েছে।

দ্রুত সেরে উঠতে সবার কাছে দোয়া চেয়েছেন ডা. মারুফুর রহমান।

উল্লেখ্য, ডা. মারুফুর রহমান কক্সবাজার শহরের বাহারছরার বাসিন্দা ও কক্সবাজার জেলা বারের প্রবীন আইনজীবী হাবিবুর রহমানের ছেলে। তার বড় ভাই এডভোকেট সৈয়দ রেজাউর রহমান।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer