প্রকাশিত: ০৫/০৬/২০২০ ৭:৩২ পিএম

শাহেদ মিজান::
করোনা আক্রান্ত কক্সবাজারের স্বনামধন্য পর্যটন ব্যবসায়ী আবু সায়েম ডালিম (৪৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি—রাজেউন)। আজ শুক্রবার (৫জনু) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উখিয়া আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বন্ধু সাংবাদিক মহসিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। আবু সায়েম ডালিম বাহারছড়ার মৃত জয়নাল আবেদীনের পুত্র। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

মহসিন শেখ জানান, আবু সায়েম ডালিম ঈদের দিন (২৫ মে) থেকে জ্বর, কাশি ও সর্দিতে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চারদিন পর্যন্ত ওষুধ সেবন করেন। ওষুধ সেবন করা পরও ১০৩/১০৪/১০৫ জ্বর উঠানামা করে। জ্বর না কমায় ৩০ মে করোনার পরীক্ষা নমুনা দেন। ২ জুন তার করোনা পজেটিভ রিপোর্টে আসে।

মহসিন শেখ আরো জানান, রিপোর্ট আসার পর ডালিমের স্বাস্থ্যের অবস্থা আরো অবনতি হয়। শুরু হয় শ্বাসকষ্ট ও গলা ব্যাথা। তাই তাঁকে উখিয়ায় অবস্থিত করোনা ডেডিকেটেড আইসোলেশন ভর্তি করা হয়। সেখানে তিন চিকিৎসা চলার পরও অবস্থার আরো অবনতি হয়। তাই আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নিয়ে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়। এর আগেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান। ডালিমের পিতাও আজকের এই দিনে মারা গিয়েছিলেন। কাকতালীয়ভাবে পিতার মৃত্যুবার্ষিকীর দিনেই তিনিও চলে গেলেন পরপারে।

আবু সায়েম ডালিম একজন বড়মাপের পর্যটন ব্যবসায়ী ছিলেন। কক্সবাজারের পর্যটন সমৃদ্ধ করা নানা খাতে তিনি জড়িত ছিলেন। দরিয়ানগর পার্কও তার হাত দিয়ে গড়ে উঠেছে। সুত্র: সিবিএন

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer