প্রকাশিত: ০১/০৭/২০২২ ৬:৪৫ পিএম , আপডেট: ১৬/০৮/২০২২ ৯:৩২ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৫৪ জনে। এ সময়ে ১ হাজার ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জনে।

আজ শুক্রবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে পাঠানো করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়। শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় সুস্থ হয়েছেন ২৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৭৫৭ জন। ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৮৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের সবাই ঢাকা বিভাগের। তাদের তিনজন পুরুষ ও দুজন নারী বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer