প্রকাশিত: ০২/০৭/২০২১ ৭:০৪ পিএম
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৩২ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি হলো ১৪ হাজার ৭৭৮ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৮.২৭ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ১২টি।

শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরও ৮ হাজার ৪৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন।

এদিকে, মৃত ১৩২ জনের মধ্যে পুরুষ ৮১ জন আর নারী ৫১ জন। বিভাগ ভিত্তিক খুলনায় সর্বোচ্চ মৃত্যু ৩৫ জন, ঢাকায় ৩০ জন, রাজশাহী ও চট্টগ্রামে ২৪ জন করে, রংপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জন এবং বরিশাল ও সিলেটে ২ জন করে মারা গেছেন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer