প্রকাশিত: ১৬/০৭/২০২০ ৭:১৪ পিএম

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে করোনায় আক্রান্ত হয়ে আরো এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোহিঙ্গার বয়স ৭০। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৬ রোহিঙ্গার মৃত্যু হলো।

কক্সবাজার শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডাঃ আবু তোহা বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন।

কক্সবাজার শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডাঃ আবু তোহা জানান, উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর শরনার্থী ক্যাম্পের ব্লক সি – ৭ এর বাসিন্দা ৭০ বছর বয়সী বৃদ্ধ রোহিঙ্গা গত ১২ জুলাই জ্বর শ্বাস কস্ট সহ করোনা উপসর্গ নিয়ে কুতুপালং শরনার্থী ক্যাম্পে অবস্থিত আইওএম পরিচালিত আইসোলেটেড হাসপাতালে ভর্তি হয়। ঐ দিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজের পিপিআর ল্যাবে পাঠানো হয়। ১৩ জুলাই তার করোনা পরিক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। ১৪ জুলাই মঙ্গলবার বিকেলে বৃদ্ধ এই রোহিঙ্গার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এই বৃদ্ধ সহ উখিয়া ও টেকনাফ শরনার্থী ক্যাম্পে করোনায় আক্রান্ত হয়ে ৬ রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

সূত্র মতে, ১৫ জুলাই পর্যন্ত উখিয়া ও টেকনাফ শরনার্থী শিবিরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৩ জন রোহিঙ্গা।

কক্সবাজার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে ১৫ জুলাই পর্যন্ত কক্সবাজার জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে রোহিঙ্গাসহ ৩০৮৩ জন। ৬ রোহিঙ্গাসহ মোট মৃত্যু ৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ শতের অধিক।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...