প্রকাশিত: ০১/০৬/২০২০ ৯:০৬ এএম

টেকনাফ প্রতিনিধি::
মে মাসে টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যে ৫ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার টাকার রাজস্ব আয় হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার টাকা কম।
টেকনাফ স্থলবন্দরে সদ্য সমাপ্ত মে মাসে ১৩ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকা রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কাস্টমস সূত্র জানায়, ২০১৯-২০২০ অর্থ বছরের মে মাসে ১৫০টি বিল অভ এন্ট্রির মাধ্যমে ৫ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার টাকা কম। যার আমদানি মূল্য ৩৪ কোটি ৯২ লাখ ৩৪ হাজার টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক এই বন্দরে মে মাসে ১৩ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকা মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
অপরদিকে ২৭টি বিল অভ এক্সপোর্টের মাধ্যমে মিয়ানমারে ৮৫ লাখ ৫২ হাজার টাকার পণ্য রপ্তানি করা হয়েছে।
এ ছাড়া শাহপরীর দ্বীপ করিডোরে এক হাজার ২৮১টি গরু ও আটশ’ ৫৩টি মহিষ আমদানি বাবদ ১০ লাখ ৬৭ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়।
টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা জানান, করোনাভাইরাস (কোভিড-১৯) রোগের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যে প্রভাব পড়ে। মে মাসেও এপ্রিল মাসের মতো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer