প্রকাশিত: ১৯/০৬/২০২০ ৬:৩৭ পিএম , আপডেট: ১৯/০৬/২০২০ ৬:৩৮ পিএম

উখিয়ায় করোনায় আক্রান্ত হয়ে নুর বেগম নামের ৬০ বছর বয়সী এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। তিনি হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে তার মৃত্যু হয়।

জানা গেছে, কয়েকদিন আগে নুর বেগমকে রোহিঙ্গা ক্যাম্পে এমএসএফ পরিচালনাধীন একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মো. আলী। তিনি বলেন, শুক্রবার ১০ টার দিকে জানাজা শেষে নুর বেগমকে দাফন করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারে আরও তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer