প্রকাশিত: ২১/০৩/২০২০ ২:২১ পিএম

করোনাভাইরাস নিয়ে ফেসবুকে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের এক ভুয়া সাংবাদিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃত ব্যক্তি নাম রুবেল আলী (৩৫)। চাঁপাইনবাবগঞ্জ পৌর কল্যাণপুর এলাকার কালুর ছেলে তিনি।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু আব্দুল্লাহ জাহিদ জানান, এসএম রুবেল নামে একটি ফেসবুক আইডি থেকে করোনা ভাইরাস নিয়ে মিথ্যা বিভ্রান্তিকর অপপ্রচার ও গুজব প্রচার করেন। বিষয়টি জেলা পুলিশের নজরে আসলে তদন্ত করে রুবেলের অবস্থান নিশ্চিত করা হয়। পরে, শুক্রবার সেন্টু মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম সংস্থা ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি বাংলা) ভুয়া লোগো ও আইডি কার্ড জব্দ করা হয়।

এসআই জাহিদ আরো জানান, এঘটনায় রুবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ তিনটি মামলা রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে রুবেল প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরোইনি। তবে নিজেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা দাবি করেন। আর বিবিসি বাংলার সাংবাদিক পরিচয় দেন।

জানা গেছে, আটক রুবেল হত্যা ও মাদকসহ একাধিক মামলা থেকে জামিনে বেরিয়ে কিছুদিন আগেও আদালতে মহরিল হিসেবে কাজ করতেন। হঠাৎ করেই তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন এবং বিভিন্ন জায়গা থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

স্থানীয় সাংবাদিক নেতাদের দাবি এধরনের আরো একাধিক সাংবাদিক জেলায় দাপিয়ে বেড়াচ্ছে জেলার বিভিন্ন জায়গায়। এদের এখনই নিয়ন্ত্রণ করা না গেলে কলঙ্কিত হবে সাংবাদিকতার মত মহান পেশা।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...