প্রকাশিত: ০৭/১২/২০১৮ ১১:৫৩ পিএম

ডেস্ক রিপোর্ট::
দীর্ঘ মানব জিন্নাত আলী বসবাসের ঘর যেমনি পাচ্ছেন তেমনি পাচ্ছেন ব্যবসা করে খাবার জন্য একটি দোকান ঘরও। বসত ঘরটি নির্মাণের জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদ পাঁচ লাখ টাকা দিয়ে তার প্রতি হাত বাড়িয়ে দিয়েছেন।
অপর দিকে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এগিয়ে এসেছেন দীর্ঘ মানবটির রোজগারের একটি অবলম্বন নিয়ে। জেলা প্রশাসকের নির্দ্দেশে গতকাল থেকেই তার জন্য একটি দোকান ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লুৎফুর রহমান গতকাল রামুর কচ্ছপিয়া বাজারে এক খন্ড সরকারি খাস জমিতে একটি দোকান ঘর নির্মাণ করার কাজের উদ্ভোধন করেন। এসময় রাম্ ুউপজেলা ভুমি কর্মকর্তা তাইথোয়াই হলা চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত দীর্ঘ মানব জিন্নাত আলী এর আগে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। তিনি স্থানীয় এমপি সাইমুম সরোয়ার কমলের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর নির্দ্দেশে তাকে পিজি হাসপাতালে ভর্ত্তি করিয়ে চিকিৎসা দেওয়া হয়। এলাকাবাসী বলেন, প্রধানমন্ত্রীর মহানুভবতায় জিন্নাত আলী চিকিৎসা পেয়েছেন, বসবাসের জন্য একটি ঘর পাচ্ছেন এবং সেই সাথে পাচ্ছেন একটি দোকান ঘরও।

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer