প্রকাশিত: ০৪/০৭/২০২১ ৩:৩২ পিএম

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন আলী বলেছেন, কঠোর লকডাউনের মধ্যেও মাদক কারবারীদের তৎপরতা অব্যাহত আছে। জরুরি পণ্য পরিবহনের ট্রাক, লাশবাহী গাড়ি, তেলের লরি, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন মাধ্যমে অভিনব কৌশলে মাদক পরিবহন করা হচ্ছে।

রোববার (৪ জুলাই) দুপুরে উত্তরায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

খন্দকার মঈন আলী বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকর করতে অন্যান্য বাহিনীর সঙ্গে নানা তৎপরতা অব্যাহত রেখেছে র‌্যাবও। চেকপোস্ট বসানো হয়েছে। প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত সারাদেশে চেকপোষ্টে বিপুল পরিমাণ মাদক আটক করা হচ্ছে। মাদক কারবারীরা পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস কিংবা পিকআপে করে মাদকের চালান নিয়ে আসছে। মাদক কারবারীদের এসব তৎপরতার কারণে র‌্যাব সদস্যরা শুধু স্বাস্থ্যবিধি, মানুষকে ঘরে রাখার কাজই করছে না অন্যান্য সামাজিক অপরাধ বিশেষ করে মাদকের বিরুদ্ধে কাজ করছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, লকডাউনের প্রথমদিন থেকেই র‌্যাবের সবগুলো ব্যাটালিয়নের সদস্যরা রাতদিন মানুষকে ঘরে রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা সর্বোপরি মানুষ যেন ঘর থেকে বের না হয় সে জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি করোনাভাইরাস সংক্রমণ রোধে সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer