প্রকাশিত: ২৬/০৭/২০১৮ ১১:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৩ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের হোটেল থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কর্মকর্তা তৌহিদুল ইসলাম (৩২) নামের একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৬ জুলাই) রাত ১০ টার দিকে কক্সবাজার শহরের হোটেল হলি ডে থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত তৌহিদুল ইসলাম (২৫) চট্টগ্রাম জেলার পটিয়ার মো: সিরাজুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর স্বাস্থ্য বিভাগে কর্মকর্তা হিসাবে কাজ করে আসছিল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফরিদ উদ্দিন খন্দকার সত্যতা নিশ্চত করে জানান, ‘ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তোহিদুল ইসলামের মৃতদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নানা কারণে সে ষ্ট্রোক করে মারা গেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যু রহস্য জানা সম্ভব হবে’।

এদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর আরেক কর্মকর্তা মো: আলমগীর জানান, ‘তার মৃত্যু ষ্ট্রোক নয়, তার মৃত্যু রহস্যজনক’। সুত্র :: সিবিএন

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer