বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২৬/১০/২০২৩ ৭:০৭ এএম

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা একজন নারী হাজতি পলিয়েছে। গত ২৪ অক্টোবর রাতে কক্সবাজার সদর হাসপাতালে ওই নারী আসামি বাথরুমে যাওয়ার অজুহাতে পালিয়ে যায়।

ওই নারী হাজতি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পুকুরয়া এলাকার নজরুল ইসলাম মেয়ে এবং একই ইউনিয়নের আলমগীরের স্ত্রী।

জানা যায়, রাশেদাকে উখিয়া থানার মামলা নং—৩৪ দন্ডবিধি—৩৬৫/৩৮৬/৩৪ এ গ্রেফতার করা হয়। রাশেদা মৃগীরোগে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সন্ধ্যা ৭ টার দিকে ঘূর্ণিঝড় হামুন যখন তাণ্ডব চালাচ্ছিল সেই সুযোগে বাথরুমে যাওয়ার কথা বলে উপস্থিত দুইজন কারা রক্ষীকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ওই মহিলার হাজতি নং—৫৭১/২৩(উখিয়া)।

এই ঘটনার সতত্য স্বীকার করেছেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান।

তিনি বলেন, ‘ মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার জন্য তাঁকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইসময় প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছিল। হাসপাতালেও বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। মহিলা ওয়ার্ডে রোগীর প্রচুর চাপ ছিল। সেই সুযোগে ওই নারী হাজতি কারারক্ষীদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তাঁকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।’

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...