প্রকাশিত: ৩১/০৭/২০১৬ ৬:২২ পিএম

31-3সংবাদ বিজ্ঞপ্তি ::
কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজে ৩১ জুলাই বেলা ১২ ঘটিকায় কলেজ মিলনায়তনে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড একটি ঘৃণিত ও দেশদ্রোহী কাজ। যুব সমাজকে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করে জঙ্গিবাদের দিকে ধাবিত করা হচ্ছে। তাই আমাদের সকলের উচিত জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামের ইতিহাসের প্রভাষক জসিম উদ্দিন, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমার প্রভাষক আছিফুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ মানবিকের ছাত্র মোসলেম উদ্দিন, দ্বাদশ বিজ্ঞানের ছৈয়দ মিয়া, একাদশ বিজ্ঞানের মুহাম্মদ ফাহিম, উম্মে সালমা, মোশাররফ হোছাইন প্রমূখ। বক্তারা বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দেশের গণতন্ত্র, অর্থনীতি ও স্থিতিশীলতাকে ব্যাহত করছে। এ থেকে পরিত্রাণের জন্য সরকারের তৎপরতার পাশাপাশি ছাত্র, শিক্ষক ও অভিভাবক সর্বোপরি সচেতন নাগরিকের এগিয়ে আসা উচিত। পরে কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদেরকে জঙ্গিবাদকে ‘না’ বলার জন্য অঙ্গিকার গ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন গণিত বিষয়ের প্রভাষক মোহাম্মদ সাইফুদ্দিন ম-ল, জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক আসমাউল হুসনা, অর্থনীতি বিষয়ের প্রভাষক নজরুল ইসলাম, হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক নজির আহমদ, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের প্রভাষক আছিফুল ইসলাম, আইসিটি প্রভাষক তাজউদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...