প্রকাশিত: ২৭/০৬/২০১৭ ৩:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪০ পিএম

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার উপকূলের লাবনী পয়েন্টে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের খোঁজে উদ্ধারকারী দল কাজ করছে।

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢাকা রাইফেলস স্কুলের ছাত্র সুদীপ্ত দে গল্প (১৭) নিখোঁজ হয়েছে।

সুদীপ্ত রাজধানী ঢাকার সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দের ছেলে এবং সে ঢাকার পিলখানা বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল এন্ড কলেজের ছাত্র। পরিবারের সাথে মঙ্গলবার সকালে সুদীপ্ত কক্সবাজারে এসেছিলো।

সকাল ১০টায় সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায় সে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার রায়হান কাজেমি জানান, গোসল করতে গিয়ে স্রোতের টানে ভেসে যায় ছাত্রটি। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

সুদীপ্ত ও তার পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে কক্সবাজার এসে মোটেল লাবণীতে ওঠে।

মোটেল লাবণীর ব্যবস্থাপক রাশেদুল আলম জানান, মা-বাবাসহ ৭ জনের একটি দল সকাল সাড়ে ৭টায় তাদের হোটেলে আসেন। এরপর তারা সাগরে গোসল করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer