প্রকাশিত: ১৮/০৮/২০১৯ ৯:০৪ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র রবিউল হাসানের (১২) মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ড ও বিচ কর্মীরা।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রবিউল কলাতলীর ঝিরঝিরি পাড়ার শামসুদ্দিনের ছেলে। সে কলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

বীচ কর্মী মাহবুব আলম জানান: কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় রবিউল। এরপর লাইফগার্ড ও বীচ কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। পরে তা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, লাশ উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...