প্রকাশিত: ০৪/১১/২০১৮ ৮:৫৮ পিএম

সংবাদদাতা:
কক্সবাজার সরকারি কলেজে পদার্থবিদ্যা, রসায়ন ও প্রাণিবিদ্যা বিষয়ে চলমান ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ হতেই রিলিজ স্লিপের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ^বিদ্যালয়। জাতীয় বিশ^বিদ্যালয়ের ৮৪তম সিন্ডিকেট সভার সুপারিশ এবং একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে ৪ নভেম্বর ২০১৮ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ অনুমতি প্রদান করা হয়। এতে করে বিজ্ঞানের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ৫ নভেম্বর ২০১৮ হতে ১১ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে রিলিজ স্লিপের মাধ্যমে নতুন অধিভুক্ত উক্ত বিষয়সমূহে ভর্তির জন্য আবেদন করতে পারবে। ইতোপূর্বে কক্সবাজার সরকারি কলেজ হতে বিজ্ঞানের শুধুমাত্র ২ টি (উদ্ভিদবিদ্যা ও গণিত) বিষয়সহ মোট ১০ টি বিষয়ে শিক্ষার্থীরা অনার্স কোর্স সম্পন্ন করতে পারলেও এ শিক্ষাবর্ষ হতে সর্বমোট ১৩ টি বিষয়ে অনার্স কোর্স সম্পন্ন করতে পারবে।

অনার্স কোর্সে চলমান ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ হতেই উক্ত নতুন তিনটি বিষয়ে শিক্ষার্থী ভর্তির অনুমতি পাওয়ায় কক্সবাজার সরকারি কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল। কোর্সসমূহ চালুর ব্যাপারে সক্রিয় সহযোগিতা প্রদান করায় শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম)-এর পরিচালক প্রফেসর ড. মোস্তফা কামাল ও স্থানীয় সংসদ সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলসহ কক্সবাজারের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...